প্যারিস অলিম্পিকে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ২১:১৪আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২১:৫৬

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা পুরুষ ফুটবল দলের শুরুটা হয়েছিল নাটকীয় ও বিতর্কিত হারে। মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে ২-১ গোলে হেরেছিল হাভিয়ের মাসচেরানোর দল। শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ইরাককে হারালো ৩-১ গোলে। থিয়াগো আলমাদা, লুসিয়ানো গোন্দো ও এজেকুয়েল ফার্নান্দেজ করেছেন গোল।

আলামাদার গোলে আর্জেন্টিনা লিড নিলেও ইরাক ঘুরে দাঁড়ায় আইমান হোসেনের লক্ষ্যভেদী শটে। দ্বিতীয়ার্ধে লক্ষ্যে বল পাঠিয়ে দুইবারের স্বর্ণপদকজয়ীদের জয় নিশ্চিত করেন গোন্দো ও ফার্নান্দেজ।

১৪ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায়। জুলিয়ান আলভারেজ বুক দিয়ে বল নিয়ন্ত্রণ নেন, তারপর তার ক্রসে দুর্দান্ত ভলিতে আলমাদা জাল খুঁজে পান। ইরাক প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে সর্বোচ্চ চেষ্টা করে এবং প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পুরস্কার পায়। আহমেদ মাকঞ্জির ক্রস থেকে নিজের মার্কারকে পরাস্ত করে আইমান জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধে নিজেদের উজার করে দিয়ে খেলেছে আর্জেন্টিনা। এক ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পরই তারা লিড নেয়। কেভিন জেনোনের ক্রস আটকাতে পারেননি ইরাক গোলকিপার হোসেন হাসান। গোন্দোর হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

তিন পয়েন্ট নিশ্চিত হয় খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে। আলমাদা ও জেনোনের নৈপুণ্যে বল পেয়ে বাঁ পায়ের উঁচু শটে গোলপোস্টের কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন ফার্নান্দেজ।

এই জয়ে আলবিসেলেস্তেরা ইরাক ও মরক্কোর সমান তিন পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ হাতে রেখে গ্রুপের দ্বিতীয় স্থানে তারা। কোনও পয়েন্ট না পাওয়া ইউক্রেন মুখোমুখি হবে মরক্কোর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী