ফ্রান্স-আর্জেন্টিনার যুদ্ধ এবার অলিম্পিকের মাঠে

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১২:৪৬আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৩:১৩

ফুটবল দিয়ে এখন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়েছিল আর্জেন্টাইনরা। তারপর তাদের সমর্থকরা বিদ্রুপাত্মক গান গেয়েছিল ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে। সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড় এনজো ফের্নান্দেজ একই গান গাইলে নতুন করে শত্রুতা তৈরি হয়। অবশ্য পরে ক্ষমাও চান তিনি।  এবারের অলিম্পিক হচ্ছে ফ্রান্সে, সেই আর্জেন্টিনা এবার সেখানে গিয়ে তোপের মুখে পড়েছে। দুই দলের মধ্যে যুদ্ধাবস্থা। এবার তা আরও চরম আকার ধারণ করলো কোয়ার্টার ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াই।

আগামী শুক্রবার ফ্রান্স ও আর্জেন্টিনা ছেলেদের ফুটবলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। মঙ্গলবার ফ্রান্স ৩-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। 

প্রথম দুটি ম্যাচ জেতা ফ্রান্স নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শেষ আট নিশ্চিত করতে পারতো। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। মার্শেইয়ে অধিনায়ক জ্যা ফিলিপ মাতেতা, মিডফিল্ডার ডিসায়ার দো ও ফরোয়ার্ড আরনোড কালিমুয়েদোর গোলে থিয়েরি অঁরির দল তিন ম্যাচের তিনটিই জিতেছে।

এদিকে মরক্কো কোয়ার্টার ফাইনালে পাচ্ছে যুক্তরাষ্ট্রকে। স্পেনকে হারিয়ে চমকে দেওয়া মিশর মুখোমুখি হবে প্যারাগুয়ের। জাপানের বিপক্ষে খেলবে ইউরোপ চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম