স্পেনকে উড়িয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রকে পেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ০৩:০৯আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৩৬

স্পেনের কাছে গ্রুপ পর্বে হারের শোধ নিলো ব্রাজিল। প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের ৪-২ গোলে উড়িয়ে দিলো তারা। ১৬ বছর পর ফাইনালে তারা খেলবে রেকর্ড চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আগের সেমিফাইনালে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সময়ের খেলায় জার্মানিকে ১-০ গোলে হারায়। সোফিয়া স্মিথের ৯৫ মিনিটের গোলে ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর আবার ফাইনালে আমেরিকানরা। অলিম্পিকে ষষ্ঠ ফাইনালে পঞ্চম সোনা পেতে লড়বে তারা।

৬ মিনিটে আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে গোল করা গাবি পোর্তিলহো বিরতির আগে ইনজুরি টাইমে গোল করেন। ৭১ মিনিটে আদ্রিয়ানা তৃতীয় গোল করে ব্রাজিলকে শক্ত অবস্থানে নেন।

৮৫ মিনিটে সালমা পারাল্লুয়েল্লো এক গোল শোধ দিলেও ব্রাজিল কেরোলিনের চতুর্থ গোলে জয় সুনিশ্চিত করে। ইনজুরি টাইমের ১২ মিনিটে পারাল্লুয়েল্লোর গোলে স্পেন ব্যবধান কমায়।

অলিম্পিকে ব্রাজিলের সেরা সাফল্য দুটি রুপা। ২০০৪ সালে এথেন্স ও ২০০৮ সালে বেইজিংয়ে ফাইনাল খেলে রানার্সআপ হয়ে এই সাফল্য পায়। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। এবার তৃতীয় ফাইনালে তারা আমেরিকানদের হারিয়ে প্রথম সোনার দেখা পায় কিনা, তারই অপেক্ষা।

আগামী শনিবার প্যারিসে হবে ফাইনাল। তার আগের দিন শুক্রবার লিওঁতে জার্মানি ও স্পেন খেলবে ব্রোঞ্জের জন্য।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী