সোনার লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও স্পেন

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১২:২০আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:২০

প্যারিস অলিম্পিক পর্দা নামার অপেক্ষায়। শেষ মুহূর্তে ফুটবলে হতে যাচ্ছে জমজমাট সোনার লড়াই। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে।

৩১ ম্যাচ পর ১৬ দলের মধ্যে কেবল টিকে আছে দুটি। ইউরোপের দুই প্রতিবেশী দেশ তাদের দ্বিতীয় অলিম্পিক স্বর্ণের খোঁজে।

দুই দলই তাদের শক্তি দেখিয়ে ফাইনালে উঠেছে। স্বাগতিকরা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেছে এবং ৪০০ মিনিটেরও বেশি নিজেদের গোলপোস্ট রেখেছিল অক্ষত। গ্রুপে যুক্তরাষ্ট্র, গিনি ও নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ আটে আর্জেন্টিনার সঙ্গে উত্তাপ ছড়ানো ম্যাচে জেতে ফরাসিরা। সেমিফাইানলে পিছিয়ে পড়েও মিশরকে হারিয়ে ফাইনালে তারা। প্রথম ও সবশেষ ১৯৮৪ সালে অলিম্পিকে সোনা জিতেছিল ফ্রান্স।

১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে সোনা জিততে পারবে কি ফ্রান্স নাকি টানা দ্বিতীয় ফাইনালে ওঠার পর গতবারের আক্ষেপ ঘুচাতে পারবে স্পেন?

২০২১ সালের টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল স্পেন। ১৯৭৬ ও ১৯৮০ সালে জার্মানির পর প্রথম ইউরোপিয়ান দল হিসেবে টানা দুটি সোনার ম্যাচ খেলতে যাচ্ছে তারা।

এই আসরে স্পেন উজবেকিস্তান ও ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে জিতলেও মিশরের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করে। কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে দেওয়ার পর মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও জিতে ফাইনালে তারা।

পুরুষ অলিম্পিক ফুটবলে একবারই দেখা হয়েছিল স্পেন ও ফ্রান্সের। ওইবার গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল। এবারও একই ফল হলে টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে সোনার লড়াইয়ের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের