ভালোবাসার মার্তাকে হারাতে চান রডম্যান

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১৯:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৯:৩৭

বহু বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা মার্তাকে বেশ অনুসরণ করেন ট্রিনিটি রডম্যান। মেয়েদের ফুটবল ইতিহাসে তাকে অন্যতম সেরা কিংবদন্তিও মানেন। কিন্তু তাকেই হারিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে সোনা জিততে চান এই ফরোয়ার্ড।

শনিবার যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ফাইনালের ম্যাচের আগে এই কথাগুলো বললেন রডম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মার্তা বিশ্বের ফুটবল খেলাকে পাল্টে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, আমরা সোনা জিততে চাই। আমি তাকে ভালোবাসি, কিন্তু আমরা জিততে চাই।’

৩৮ বছর বয়সী মার্তা ব্রাজিলের হয়ে ষষ্ঠ অলিম্পিক খেলছেন। ঘোষণামতে, এটাই হতে যাচ্ছে বড় মাপের টুর্নামেন্টে শেষ ফাইনাল। তবে কখনও বিশ্বকাপ বা অলিম্পিক সোনা জেতা হয়নি তার।

রডম্যানের সঙ্গে সোফিয়া স্মিথও মার্তাকে প্রশংসায় ভাসালেন, ‘আমরা মার্তাকে ছাড়া এই জায়গায় থাকতে পারতাম না। তিনি খেলাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন এবং পাল্টাতে থাকবেন। আমাদের লিগে তিনি খেলায় অনেক ভালো হয়েছে। আমাদের মতো তরুণ খেলোয়াড়দের জন্য তিনি কতটা সাহায্য করেছেন, সেটা বর্ণনা করার মতো ভাষা আছে বলে আমার মনে হয় না।’

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম