ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৭:৪৭আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৭:৪৭

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভুটান।

২০২৫ সালে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। ডিসেম্বরে হবে বাছাইয়ের ড্র। সেখানে আপাতত চার নম্বর পটে আছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগোতে পারলে তিন নম্বর পটে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। তাই প্রীতি ম্যাচ খেলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে চাইছে।

তবে বাফুফে ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে ভুটান ঢাকায় এসে খেলতে আগ্রহী নয়। বাংলাদেশ সেখানে গিয়ে খেললে ভুটানের কোনও আপত্তি নেই।

বাফুফে সাধারণ সম্পাদক  ইমরান হোসেন এই প্রসঙ্গে বলেছেন, ‘মোটামুটি আমরা ঢাকায় খেলতে নিশ্চিত ছিলাম। কিন্তু তারা (ভুটান) আমাদের দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল। আগামীকাল (সোমবার) তারা আমাদের জানাবে।'

ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে বাফুফে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘এশিয়ান কাপ বাছাইয়ে আমরা চার নম্বর পটে আছি। যদি এই পটে থাকি তাহলে গ্রুপের তিনটি দলই কঠিন হবে। এখানে আমাদের সামনে আছে শুধু ভুটান। তাই তাদের যদি আমরা হারাতে পারি, তাহলে র‌্যাঙ্কিং বাড়বে। এমনকি তিন নম্বর পটেও যেতে পারি। ভুটানের সঙ্গে খেলার এটাই মূল উদ্দেশ্য।'

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ভুটান আছে ১৮২তম স্থানে। আর বাংলাদেশ ১৮৪ তে।

২ থেকে ১০ সেপ্টেম্বর ফিফা উইন্ডো। ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটির প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের