তিন মাসের সন্তানকে হারিয়ে হতবিহ্বল গোলকিপার নাইম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ২০:২৫আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২০:২৫

রাত তিনটাতেও মোহাম্মদ আবরারকে হাসিখুশি দেখেছিলেন বাবা-মা। ঘুম থেকে উঠে সকাল ৭টায় হঠাৎ সন্তানের নাক-মুখে রক্তের ছোপ দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুঃসংবাদ দেন ডাক্তাররা- এক ঘণ্টা আগেই তিন মাস বয়সী আবরারের মৃত্যু হয়েছে! তিন বছরের মধ্যে দুই সন্তানকে হারিয়ে হতবিহ্বল জাতীয় দলে খেলা নাইম ইসলাম ও নায়শা আক্তার দম্পতি।

তিন বছর আগে জন্মের দুই দিন পর প্রথম বাচ্চার মৃত্যু হয়েছিল। এবার তিন মাস বয়সী সন্তানের মৃত্যু শোক! অবশ্য দুটি বাচ্চাই হয়েছিল প্রিম্যাচিউরড।

দুই বছর আগে কাবরেরার দলে সুযোগ পাওয়া গোলকিপার নাইম শোকাতুর কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আবরার মায়ের পেটে আট মাস থাকতেই ভূমিষ্ট হয়েছিল। এক মাসের বেশি সময় হাসপাতালে রাখতে হয়েছিল। আজ ভোর পর্যন্ত ও ভালো ছিল। সকাল ৭টায় ওর মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখি আবরারের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। তখনই হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। তিন বছর আগে প্রথম বাচ্চা জন্মের দুই দিন পর মারা যায়। এবার তিন মাস পর আরেকজন চলে গেলো। আমরা এবার আসলে কী নিয়ে বাঁচবো। ওর মা তো পাগলপ্রায় অবস্থা।’

আজই জানাযা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছে আবরার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী