প্রথমবারের মতো ফুটবলে নিচের সারির দেশগুলো নিয়ে হতে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। যা আগে প্রেসিডেন্ট কাপ নামে পরিচিত ছিল। আজ মালয়েশিয়ায় এএফসির কার্যালয়ে চ্যালেঞ্জ লিগের ড্রও হয়ে গেছে।
‘এ’ গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গে রয়েছে ভারতের আরেক জায়ান্ট ইস্ট বেঙ্গল। এছাড়া অন্য দুটি দল হলো লেবাননের নেজমাহ ও ভুটানের পারো এফসি। গ্রুপ পর্ব হবে ভুটানে। ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর হবে খেলা।
সব মিলিয়ে ৫ গ্রুপে ১৮ দল খেলবে। ৫ গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়াও তিন সেরা রানার্সআপ নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। সেখানে ম্যাচ হবে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এএফসি কাপ খেললেও নক আউটে যেতে পারেনি। এবার চ্যালেঞ্জ লিগে তাদের নতুন চ্যালেঞ্জ।
গ্রুপ এ: ইস্ট বেঙ্গল (ভারত), বসুন্ধরা কিংস (বাংলাদেশ), নেজমাহ এফসি (লেবানন), পারো এফসি (ভুটান)।









