ইউটিউব চ্যানেল খুললেন রোনালদো, ভাঙলো রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১৯:১৭আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৯:১৭

সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করা ক্রিস্টিয়ানো রোনালদো ইন্সটাগ্রামে ঘোষণা দিলেন, ‘অপেক্ষা শেষ। আমার ইউটিউব চ্যানেল চালু হলো। সাবস্ক্রাইব করুন এবং এই নতুন যাত্রায় আমার সঙ্গে থাকুন।’ বুধবার সিআরসেভেনের এই পোস্টের ৯০ মিনিট যেতেই রেকর্ড ভাঙলো।

ঘণ্টাখানেকের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার পেয়ে গেছেন রোনালদো। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে ১৯টি ভিডিও আপলোড করেছেন পর্তুগাল তারকা। সবই নিজের ও তার পরিবারকে নিয়ে করা ভিডিও।

কিছুক্ষণ যেতেই গোল্ড ‘প্লে বাটন’ পেয়ে গেছেন। ৯০ মিনিটের মধ্যে তার চ্যানেল দ্রুততম ১০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড ভেঙেছে। এখন পর্যন্ত তার সাবস্ক্রাইবার সংখ্যা দুই কোটি ছুঁই ছুঁই।

রোনালদোর ইউটিউব চ্যানেল

৩৯ বছর বয়সী ফরোয়ার্ড তার প্লে বাটন পরিবারকে উৎসর্গ করে ভিডিও দেন। তিন সন্তানকে বাটনটি দেখাচ্ছিলেন তিনি, ‘আমার পরিবারের জন্য একটি উপহার। সব সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ।’

দ্রুতই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (২৩ লাখ ১০ হাজার) সাবস্ক্রাইবার সংখ্যা ছাপিয়ে গেছেন রোনালদো। তবে শীর্ষ সাবস্ক্রাইবড ইউটিউবার হতে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। মিস্টার বিস্ট ৩৩ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবার নিয়ে সেরা অবস্থানে।

অবশ্য রোনালদো ৬৩ কোটি ৬০ লাখ ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে সবার উপরে। এছাড়া ফেসবুকে তার ভক্ত ১৭ কোটি এবং এক্স-এ ১১ কোটি ২৬ লাখ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি