ছোট মেসিকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ২২:৫৩আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২২:৫৩

দোরিভাল জুনিয়র যে সুদূরপ্রসারী চিন্তা করেই এগোচ্ছেন, তা বোঝাই যাচ্ছে। এন্দ্রিকের পর ব্রাজিলের আক্রমণভাগে আরেক টিনএজারকে অন্তর্ভুক্ত করলেন তিনি। ১৭ বছর বয়সী স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ানকে নিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে।

৬ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পরবর্তী বাছাই ম্যাচ খেলবে। চার দিন পর তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন দোরিভাল। কোপা আমেরিকার স্কোয়াডে থাকা ৮ জনকে বাদ দিয়েছেন তিনি।

পালমেইরাসে দারুণ পারফরম্যান্স করে অনূর্ধ্ব-১৭ দল থেকে সিনিয়র দলে ঢুকলেন এস্তেভাও। ১৮ বছর পূর্ণ হলে ২০২৫ সালে স্থায়ীভাবে চেলসিতে যোগ দেবেন তিনি। এই বছর ১৯ ব্রাজিলিয়ান লিগ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন, সমানসংখ্যক অ্যাসিস্টও। নজরকাড়া ড্রিবলিং দিয়ে এস্তেভাও পেয়েছেন ‘মেসিনিয়ো’ ডাক নাম, যার অর্থ ‘ছোট মেসি’।

এস্তেভাওয়ের সঙ্গে আরেক আনক্যাপড খেলোয়াড় লুইজ হেনরিক সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তাদের নিয়ে দোরিভাল বললেন, ‘তারা সর্বোত্তম স্তরে আছে এখন। মাঠে তারা যা করে দেখিয়েছে, তাতে করে ডাক পাওয়ার উপযুক্ত দাবিদার তারা।’

নিজের ও পরিবারের জন্য এই সংবাদকে ‘সেরা সুখের মুহূর্ত’ বললেন এস্তেভাও, ‘গত রাতে আমি ঘুমাতেই পারিনি। এটা আরেকটা স্বপ্ন পূরণ।’

এসিএল ইনজুরিতে ভোগা নেইমার প্রত্যাশিতভাবে এই স্কোয়াডেও নেই। ব্রাজিল কোচের বিশ্বাস, দেশের শীর্ষ গোলদাতা যখন ফিরবেন, তখন সেরা ফর্মেই দেখা যাবে তাকে। 

রিয়াল মাদ্রিদের আক্রমণত্রয়ী ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও রদ্রিগোও ২৩ জনের দলে আছেন।

বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে। টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

ব্রাজিল দল

গোলকিপার: আলিসন (লিভারপুল, বেন্তো (আল নাসর), এদারসন (ম্যান সিটি)।

রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল), গ্যাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)।

ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল), এন্দ্রিক (রিয়াল), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সাভিনিও (ম্যান সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল)।

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের