বার্সেলোনা বদলি দানি ওলমো ৮২তম মিনিটে গোল করলেন। তার লক্ষ্যভেদে কাতালানরা রায়ো ভায়েকানোর মাঠে জিতেছে ২-১ গোলে জিতেছে। মঙ্গলবার পিছিয়ে পড়েও জিতে লা লিগায় তিন ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা।
রায়ো প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে খেলেছে। নবম মিনিটে তারা এগিয়ে যায় উনাই লোপেজের স্ট্রাইকে। বিরতির পর প্রাণ সঞ্চার ফিরে পায় বার্সা।
পেদ্রি কাউন্টার অ্যাটাক থেকে ৬০ মিনিটে সমতা ফেরান।
বার্সায় অভিষেক স্মরণীয় করে রাখেন ওলমো। বাঁকানো শটে জাল কাঁপান।
এই জয়ে বার্সা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে ২ পয়েন্ট বেশি তাদের।








