কৌশল বদলে বাংলাদেশের শিরোপা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৯:০০আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২১:৪৭

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি নিয়ে উৎসব করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর মাঠে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা এসেছে। এমন জয়ের পর লাল সবুজ দলের কোচ বললেন কৌশল বদলে চূড়ান্ত সাফল্য এসেছে।

ম্যাচের পর মারুফুল হক আনন্দ চিত্তে শুরুতে বলেছেন, 'আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের এই সাফল্য, এই শিরোপা, গত মাস ও এই মাসে যেই ছাত্র-জনতারা আন্দোলনে আত্মত্যাগ করেছে, তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।' 

এরপরই ম্যাচের কৌশল নিয়ে ব্যাখ্যা দিলেন, 'এই ম্যাচের আগে একদিন মাত্র রিকভারির জন্য সময় পেয়েছি এবং খেলোয়াড়দের আমার নিজের সকল মেধা দিয়ে রিকভারি করার চেষ্টা করেছি। ম্যাচ শুরুর আগে ওদের বলেছি ধীরেসুস্থে খেলার জন্য। যেহেতু এটা ওদের হোম গ্রাউন্ড, ওরা আমাদের ভেতরে আসবেই, অ্যাটাক করবে। তাই ছেলেদের বলেছিলাম কাউন্টার অ্যাটাক করার জন্য। তবে ১০-১২ মিনিট পর যখন দেখলাম তারাই উল্টো চাপটা নিয়ে ফেলেছে হোম গ্রাউন্ডের, সেটা থেকে বের হতে পারেনি। তখন কৌশল বদলে আমরা আক্রমণে চলে গিয়েছিলাম।'

শুরু থেকে পাসিং ফুটবল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি, 'যে খেলাটা (পাসিং ফুটবল) ১৫ দিন আগে শুরু থেকে খেলাতে চেয়েছিলাম, কারণ এখানে অনেক খেলোয়াড় আছে, যারা টেকনিক্যালি অনেক সাউন্ড, যাদের দিয়ে পাসিং ফুটবল খেলানো সম্ভব। ফাইনাল ম্যাচে তারা সেটা করতে পেরেছে মাথা ঠান্ডা রেখে। এ জন্য খেলোয়াড়দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের