ভুটানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে জামাল-তপুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১

সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা নিয়ে চিন্তিত ছিলেন বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়রা। এই কয়েক দিনে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা কম হয়নি। তবে এখনও সেখানে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে সবার। 

ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রবিবার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এনিয়ে তিন দিন ধরে সেখানে প্রস্তুতি নিয়েছে দল। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করেন জামাল-মিতুলরা। আগের দিন হয়েছে মাঠের অনুশীলনও। কিন্তু এখনও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে সবাইকে।

অধিনায়ক জামাল ভূঁইয়া আবার স্বাগতিকদের নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন এভাবে, ‘আমরা জানি, ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। তো ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে (সতর্ক থাকতে হবে)।’

এরপর একটু হলেও শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে তা লুকাননি এই মিডফিল্ডার, ‘আজ প্রথম অনুশীলন করলাম (যে টার্ফে খেলা)। মাঠ অনেক গতিময়। সবার শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আরও এক-দুই দিন সময় লাগবে। আমি মনে করি, সবাই সেরা পর্যায়ে নেই... আস্তে আস্তে সবাই সেরা পর্যায়ে আসছে।’

মিডফিল্ডার অধিনায়কের সুরে বলেছেন, ‘অবশ্যই ম্যাচগুলো জয়ের চেষ্টা করবো। র‌্যাঙ্কিংয়ে যদি আমরা ভালো অবস্থানে থাকতে চাই, তাহলে (জিততে হবে)... অবশ্যই জয়ের জন্য মাঠে নামবো। যে মাঠে খেলবো, সেখানে আজ প্রথম আমরা অনুশীলন করেছি। আমাদের শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। তবে আমরা এখনও দুই দিন সময় পাবো, এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’

কোচের পরিকল্পনা মাঠে দেখানোর অপেক্ষায় সোহেল রানা, ‘টিমের যে বর্তমান শেইপ, লম্বা সময় আমরা খেলার বাইরে ছিলাম, তবে দল দিন দিন উন্নতি করছে... কীভাবে ম্যাচ খেলবো, কোচ সেভাবেই কাজ করাচ্ছে। যদি আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, আমরা ভালো ফল করতে পারবো।’

ডিফেন্ডার রহমত মিয়া দুই ম্যাচই জিততে চাইছেন। জিতেই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে চান, ‘অবশ্যই আমাদের লক্ষ্য ৬ পয়েন্ট, দেশে থাকতেই আমরা বলে এসেছি যে, ফিফা র‌্যাঙ্কিংয়ের জন্য এই দুইটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, সামনে যে এশিয়ান কাপ আছে, সেখানে পট-৩ তে থাকা গুরুত্বপূর্ণ, এ কারণে এই ৬ পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েই দেশে ফিরতে চাই।’

তিন মাস পর সবাই মাঠে নেমেছে। দেশে থাকতে ঘাসের মাঠে খেলা হতো। এখন থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে হবে কৃত্রিম টার্ফে খেলা। রহমত তাই কিছুটা চিন্তিতও, ‘তিন মাস বিরতি দিয়ে আমরা জাতীয় দলে যোগ দিয়েছি, যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়, সবাই চেষ্টা করছি এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যেহেতু আর্টিফিশিয়াল টার্ফে খেলা, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, ফলে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে এই টার্ফের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে আমরা ভালো করতে পারি, কোচিং স্টাফরা সেটা নিয়ে কাজ করছেন। আশা করছি, আমাদের হাতে যে দুইটা দিন আছে, সেটা আমাদের (মানিয়ে নিতে) সাহায্য করবে এবং ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম