সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মে ২০২৬, ১৫:৫৩আপডেট : ৩০ মে ২০২৬, ১৫:৫৩

৫ জুন ইউরোপের সান মেরিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ের তলানিতে থাকা এই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টমাস ডুলির অধীনে বাংলাদেশ জাতীয় দল। স্বাগতিকদের বিপক্ষে হারতে চান না ডুলি।

সংবাদ সম্মেলনে ডুলি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, র‍্যাংকিংয়ে ২১১ নম্বরে থাকা সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশের হারার কোনও সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে এবং আমরা কেন নই, সেটা আমাদের প্রমাণ করতে হবে।”

তবে প্রতিপক্ষের উচ্চতা ও সেট-পিসের সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে আছেন বাংলাদেশ কোচ। দলকে তিনি পজেশন ও পাসিং ফুটবলে গুরুত্ব দিতে বলেছেন। ৪-২-৩-১ ছকে খেলানোর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমি ফুটবলের পেছনে দৌঁড়াতে চাই না, ফুটবল খেলতে চাই। আমাদের পাসিং এবং রিসিভিং নিখুঁত হতে হবে।”

কোচের নতুন দর্শনে উচ্ছ্বসিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, কোচের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ ভালোভাবে এগোচ্ছে। নিয়মিত মিটিং ও ব্যক্তিগত আলোচনা করছেন ডুলি। জামাল বলেন, “উনি কী চান তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা কীভাবে সিলি গোল হজম করছি, ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে তা দেখাচ্ছেন।”

তিনি আরও বলেন, “উনি পাসিং ফুটবল পছন্দ করেন। আমরা কীভাবে প্রেসিং উন্নত করতে পারি, সেটাও শেখাচ্ছেন। তিনি নিজে ডিফেন্ডার ছিলেন, তাই রক্ষণ নিয়ে তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য খুবই কাজে লাগছে।”

সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, “সবকিছুই নতুন শুরু। আমরা অবশ্যই জিততে চাই, কারণ এটি আমাদের প্রথম ইউরোপ সফর এবং কোচেরও প্রথম ম্যাচ।”

আগামীকাল রাতের ফ্লাইটে ইতালির রোম হয়ে সান মেরিনোর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২ জুন দলে যোগ দেবেন হামজা চৌধুরী, শমিত শোম ও জায়ান আহমেদ।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফার
এবার ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, দাম কত?
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ
সর্বশেষ খবর
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
এআই থেকে সঠিক উত্তর চান? জানুন ১০ পরামর্শ
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন