আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত সুয়ারেজের  

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন উরুগুয়ে ফুটবল আইকন লুইস সুয়ারেজ। জানিয়েছেন, শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। 

সংবাদ মাধ্যমে এমন সিদ্ধান্ত দেওয়ার সময় চোখ ছলছল করছিল উরুগুয়ে কিংবদন্তির। বলেছেন, ‘দেশের হয়ে শুক্রবারই হবে আমার শেষ ম্যাচ।’

অনেক দিন ধরেই তার ভবিষ্যৎ নিয়ে ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন, ‘সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে আমি মনের শান্তি নিয়েই সব সময় এটা ভাবি যে, ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত সর্বোচ্চটা দেশের হয়ে দেবো।’

নিজের সময়ের অন্যতম সেরা একজন স্ট্রাইকার হিসেবে স্বীকৃত সুয়ারেজ। উরুগুয়ের শীর্ষ গোলদাতা হয়েই আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় বলবেন। ১৪২ ম্যাচে তার গোল ৬৯টি। 

২০১৪ বিশ্বকাপে ইতালির কিয়েলিনিকে কামড় বসিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সুয়ারেজের অভিষেক ২০০৭ সালে। তার পর নানা কারণে আলোচনার জন্ম দিয়েছেন। তার অবদানে উরুগুয়ে ২০১১ সালে কোপা আমেরিকা ঘরে তুলেছে। তিনি বলেছেন, উরুগুয়েকে কোপার শিরোপা জেতানো তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন, ‘আমি কোনও কিছুর জন্যই কোপা আমেরিকার শিরোপা বিনিময় করবো না। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এটি। আমি এটাকে কোনও কিছুর জন্য বিনিময় করবো না।’   

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি