অবশেষে জয়ে ফিরলো ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২

এবারের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ঠিক ব্রাজিলের মতো লাগছিল না। সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে একটি ড্রয়ের পর টানা তিন ম্যাচে হার ছিল সঙ্গী! জিততেই যেন ভুলে গিয়েছিল তারা। অবশেষে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। 

কুতো পেরেইরা স্টেডিয়ামে ৩০ মিনিটে একমাত্র গোলটি করেছেন রদ্রিগো। বক্সের বাইরে থেকে নেওয়া শট ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে তার দিক পরিবর্তিত হয়ে ডান পোস্টের ভেতরে লেগে জড়ায় জালে। 

ব্রাজিলের সাবলীল নৈপুণ্যেরই দেখা মিলছে না অনেক দিন ধরে। ইকুয়েডর ম্যাচেও দেখা গেছে এমন। বল দখলে দীর্ঘক্ষণ আধিপত্য বিস্তার করলেও গোলের পরিষ্কার সুযাগ তৈরি করতে পেরেছে কমই। লক্ষ্যে ছিল মাত্র তিনটি শট। শেষ পর্যন্ত আধা ঘণ্টা পর ব্রেুক থ্রু আসে রদ্রিগোর কল্যাণে।  

জয়ের ধারায় ফিরে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে ব্রাজিল। ছয় নম্বর থেকে এখন অবস্থান করছে চার নম্বরে। ৭ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। বাছাইয়ে এটি তাদের তৃতীয় জয়। এখনও শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তারা। এই অঞ্চলের বাছাই টেবিল থেকে শীর্ষে থাকা ৬টি দলই মূল পর্বে খেলার সুযোগ পাবে। সপ্তম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। 

দরিভাল জুনিয়রের অধীনে নিজেদের এখনও সেভাবে মেলে ধরতে পারেনি ব্রাজিল। কোপা আমেরিকাতে হয়েছে ব্যর্থ। ছন্নছাড়া নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছে। আরও জয়ের আশায় থাকা সেলেসাও দল ১১ সেপ্টেম্বর পরের ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ের।  

/এফআইআর/  
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের