বিদায়ী ম্যাচে গোল পাননি সুয়ারেজ, দেখেছেন হলুদ কার্ড!

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩

উরুগুয়ের হয়ে লুইস সুয়ারেজের ১৭ বছরের ক্যারিয়ার। বিদায়ী ম্যাচে স্বাভাবিকভাবেই অন্যরকম আবেগ থাকার কথা! কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটা শেষ হলো হতাশার গোলশূন্য ড্রয়ে। 

৩৭ বছর বয়সী সুয়ারেজ গত সোমবারই জানিয়ে দেন, দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলতে যাচ্ছেন তিনি। অবসরের আগে অবশ্য উরুগুয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হিসেবেই বুটজোড়া তুলে রাখছেন। ১৪৩ ম্যাচে তার গোল ৬৯টি। কিন্তু সাবেক বার্সেলোনা ও লিভারপুল তারকা এদিন আর গোল সংখ্যা ৭০-এ নিয়ে যেতে পারেননি। 

মন্টেভিডিওতে বল দখলে ৬৫ শতাংশ এগিয়ে থাকার পরও প্যারাগুয়ের আঁটসাঁট রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। এমন আবেগের ম্যাচেই আবার ফাউলের ঘটনা ঘটেছে ২৪টি! যে কারণে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের চার খেলোয়াড়। ক্যারিয়ারের বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো সুয়ারেজও ছিলেন তাদের একজন। ২০১৪ বিশ্বকাপে এই সুয়ারেজই ইতালির জর্জিও কিলিয়েলিনিকে কামড়ে দিয়ে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন। 

এই ড্রয়ের পর দক্ষিণ আমেরিকান বাছাইয়ে দুইয়ে অবস্থান উরুগুয়ের। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৪ পয়েন্ট পেছনে। কলম্বিয়ার সুযোগ ছিল উরুগুয়েকে পেছনে ফেলার। কিন্তু আজ তারা পেরুর সঙ্গে ১-১ ড্র করে তিনে অবস্থান করছে। ৭ ম্যাচে কলম্বিয়ার সংগ্রহ ১৩। 

/এফআইআর/     
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের