দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামছে, অধিনায়কও বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

প্রথম ম্যাচে বিরতির ঠিক আগে পায়ে ব্যথা পাওয়ায় রাকিব হোসেনের খেলার সম্ভাবনা আগেই নাকচ হয়ে যায়।তার জায়গায় এসেছেন শাহরিয়ার ইমন। এছাড়া বিশ্বনাথ ঘোষের বদলে ঢুকেছেন ঈসা ফয়সাল। আগের ম্যাচ থেকে এ দুটি পরিবর্তন নিয়ে সন্ধ্যা ৬টায় ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

শুধু দুটি পরিবর্তনই নয়। আজও নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। গত ম্যাচে ডিফেন্ডার তপু বর্মণ অধিনায়কত্ব করেছিলেন। আজ আবার মিডফিল্ডার অভিজ্ঞ সোহেল রানার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে। সম্ভাব্য ৪-৪-২ ছকে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা।

আগের ম্যাচে বাংলাদেশ শেখ মোরসালিনের গোলে জিতেছিল। আজও তেমন লক্ষ্য। তবে আগের ম্যাচ জিতলেও খেলায় মন ভরেনি। আজ নিজেদের খেলাটা খেলতে চাইছে সবাই।

থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে হাভিয়ের কাবরেরা চাইছেন আজকের ম্যাচটিতেও জিততে। যেন ক্লিনশিট রাখা যায়। এতে করে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলে তখন এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে ড্রতে সুবিধা হতে পারে। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে আরও ধারালো হয়ে খেলতে চাইছে লাল-সবুজ দল।

বাংলাদেশের একাদশ

গোলকিপার: মিতুল মারমা।

ডিফেন্স: তপু বর্মণ, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও ঈসা ফয়সাল।

মিডফিল্ড: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও শেখ মোরসালিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে