বিস্ময়করভাবে নেইমারকে নিয়ে আল হিলালের চ্যাম্পিয়নস লিগ স্কোয়াড!

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:০১

এক বছর হতে চললো, নেইমার মাঠের বাইরে। গত বছর অক্টোবর থেকে সাইডলাইনে তিনি। আগামী অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তার ফেরা একটা আভাস তৈরি হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, তার ফেরার অপেক্ষা আরও বাড়বে। হয়তো বা নতুন বছরের কোনও এক সময় মাঠে দেখা যাবে ব্রাজিলের তারকাকে। এমন উদ্বেগের মাঝেও আল হিলাল তাদের এএফসি চ্যাম্পিয়নস লিগ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

আল রিয়াদিয়া’র রিপোর্ট অনুযায়ী, আল হিলালের ৩১ জনের স্কোয়াডের তালিকায় নেইমার আছেন। এএফসির নিবন্ধন পদ্ধতি অনুযায়ী প্রথম ম্যাচের পাঁচ দিন আগে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তারপর সেই দল অপরিবর্তিত রাখতে হবে গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত। পরে শীতকালীন দলবদলের মৌসুমে আবার নিবন্ধনের উইন্ডো শুরু হবে।

আল হিলালে নেইমার চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র পাঁচ ম্যাচ খেলেন। গোল মাত্র একটি। দ্রুত মাঠে ফিরতে যে তিনি মরিয়া, সম্প্রতি এক ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন। নেইমার ট্রেনিংয়ের ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘নীরবে কাজ হচ্ছে। হাল ছাড়বো না।’

আল হিলালের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন শুরু হবে ১৭ সেপ্টেম্বর। দোহায় তাদের প্রথম প্রতিপক্ষ কাতারের আল রায়ান। এই ম্যাচে যে নেইমার খেলতে পারবেন না, তা প্রায় নিশ্চিত। কোচ হোর্হে জেসুস গ্রুপ পর্বের শেষ দিকে ব্রাজিলিয়ানকে খেলান কি না সেটাই দেখার অপেক্ষা।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি