এবারও বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে চান জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭

এবারও বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তার আর আনুষ্ঠানিকভাবে দলভুক্ত হওয়া হয়নি। তবে এ নিয়ে জামাল বাফুফেতে আবেদন করেছেন যেন ধারে হলেও আবাহনী থেকে অন্য ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হয়।

দুই দিন আগে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়ে বাফুফেকে একটা চিঠি দিয়েছেন জামাল।

জামাল চাইছেন আবাহনী যেন তাকে ধারে অন্য কোনও ক্লাবে খেলতে পাঠায়। বাংলা ট্রিবিউনকে এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি পরশু বাফুফেকে চিঠি দিয়েছি। আবাহনী আমাকে প্রথমে ৩০ শতাংশ কম টাকায় খেলতে বলেছিল। আমি রাজি ছিলাম। তারা চুক্তির কাগজপত্রও পাঠিয়েছিল। কিন্তু দলবদলের শেষ মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে পারিশ্রমিক আরও কমাতে বললে আমি রাজি হইনি। আমি এখন চাই, বাফুফে যেন আমাকে ধারে অন্য কোনও ক্লাবে পাঠাতে আবাহনীকে বোঝাতে সক্ষম হয়। আমার অন্য ক্লাব রেডি আছে। ছাড়পত্র পেলে এবার অন্য ক্লাবে খেলতে পারবো। কেননা আমি তো আবাহনীর সঙ্গে আগেই অনলাইনে চুক্তি করেছি।’

গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল থেকে লিগের দ্বিতীয় পর্বে আবাহনীতে যোগ দেন জামাল। তবে ৫ ম্যাচে মাঠে ছিলেন। ক্যারিয়ারে শেষের দিকে থাকলেও জামালের যুক্তি, ‘আমি মনে করি এখনও জাতীয় দল কিংবা ঘরোয়া ফুটবলে ৯০ মিনিট খেলার মতো ফিটনেস আমার আছে। আমি কেন জাতীয় দলের একাদশ থেকে বার বার বাদ পড়ছি, কেন বেশি সময় খেলতে পারছি না, সেটা আমি জানি না। কোচই ভালো বলতে পারবেন।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম