এমবাপ্পেকে বকেয়া বেতন দিতে লিগের নির্দেশ, প্রত্যাখ্যান পিএসজির

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫

প্যারিস সেন্ট জার্মেই ও কিলিয়ান এমবাপ্পের ঝামেলা সহসাই মিটছে না। ফরাসি ফরোয়ার্ডকে বকেয়া বেতন-বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছে ফরাসি লিগ কমিটি। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে লিগের চ্যাম্পিয়নরা।

এমবাপ্পের দাবি, তিনি তিন মাসের বেতন ও আনুগত্য বোনাস পাননি। ইউরোর অঙ্কে যার পরিমাণ সাড়ে ৫ কোটি। কিন্তু পিএসজি বলছে, ২০২৩ সালের আগস্টে সেই অর্থ মওকুফ করেছেন।

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ফরাসি লিগের লিগ্যাল কমিশন। তারা পিএসজিকে এক সপ্তাহের মধ্যে বকেয়া থাকা এমবাপ্পের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে। যদিও এই নির্দেশকে আমলে নিচ্ছে না ফরাসি ক্লাব। এমনকি এই আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

পিএসজি কর্তৃপক্ষ জানিয়ে রেখেছে, ‘এ বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত প্রদানে কমিশনের আইনি সুযোগ সীমিত। বিষয়টি অবশ্যই অন্য কোনও আদালতে ওঠাতে হবে। সামনের দিকে সব বিষয়গুলো উপস্থাপন করতে যাচ্ছে পিএসজি।’

গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে এলএফপি লিগাল কমিটিকে এই ব্যাপারে জানালে বুধবার দুই পক্ষের আইনজীবীরা বৈঠক করেছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের