৯০০ গোলের চূড়ায় ওঠা রোনালদোকে আল নাসরের সম্মাননা

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯

অবিশ্বাস্যই অর্জনই বটে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। এমন অর্জনের পর আল নাসরে প্রথম খেলতে নেমেছিলেন তিনি। প্রাণভোমরার অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মাননা দিয়েছে সৌদির এই ক্লাব। শুক্রবার আল আহলির বিপক্ষে ম্যাচের আগে ৯০০ লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয় তাকে।  পর্তুগিজ ফরোয়ার্ডের নামের জায়গায় সেখানে লেখা ছিল ‘গোট’-- গ্রেটেস্ট অব অল টাইম। 

আন্তর্জাতিক বিরতির পর আল নাসরে এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। এই বিরতির সময়ই ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক পূরণ করেন তিনি। এখন তো গোল সংখ্যা ৯০১। যদিও সৌদি ক্লাবটির হয়ে সেই সংখ্যায় নতুন কিছু যোগ করতে পারেননি। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে। 

সমতায় শেষ হলেও আল নাসর ও তার ভক্তরা প্রাণভোমরা রোনালদোর জন্য ম্যাচটা স্মরণীয় করে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ৯০০ লেখা বিশাল তিফো নিয়ে ম্যাচ উপভোগ করেন তারা। রিয়াদের আল রাওয়াল পার্কের স্ট্যান্ডে আবার তাকে কেন্দ্র শোভা পাচ্ছিল বিশেষ বার্তাও।

গোলের মাইলফলক পূরণ ছাড়াও অতি সম্প্রতি রোনালদো প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বিলিয়ন তথা একশ কোটি ফলোয়ারের অধিকারী হয়েছেন। বিশেষ করে সর্বশেষ ইউটিউব চ্যানেল উন্মোচনের পর তিন সপ্তাহের বেশি সময়ে সেটাতে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়ায় ৬ কোটির অধিক। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ। প্ল্যাট ফর্ম এক্সে ১১ কোটি ৩০ লাখ এবং ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ। তাছাড়া চীনের কুয়াইশো ও ওয়েইবোতেও আছে লাখ লাখ ফলোয়ার।     

/এফআইআর/ 
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের