যে কারণে এন্দ্রিককে আলাদা চোখে দেখছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২

চ্যাম্পিয়নস লিগ মিশনে রেকর্ড গড়েছেন এন্দ্রিক। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টটিতে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর তার প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এন্দ্রিকের এমন এক গুণ আছে, যা অন্যদের থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আলাদা করে।

দলের জয়ের রাতে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন এন্দ্রিক। তাতে ১৮ বছর ১ মাস ২৭ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল রাউলের (১৮ বছর ৩ মাস ২১ দিন)। এন্দ্রিকের রেকর্ড গড়ার পর আনচেলত্তি বলেছেন, ‘সে এমন কিছু করার সামর্থ্য রাখে যা অন্য কেউ ভাবতেও পারে না।’

চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে নিজেদের প্রান্ত থেকে বল একাই টেনে নিয়ে গিয়েছিল এন্দ্রিক। তার পর বক্সের বাইরে থেকে গোল করেছেন অসাধারণ এক গোল। আনচেলত্তির মতে, ‘সে এমন উপহারের অধিকারী যা সাধারণত স্ট্রাইকাররা স্বপ্ন দেখে। আর সেটা খুবই কার্যকরী, ভাগ্য নির্ধারক। আপনারাই দেখছেন তার মধ্যে বিশেষ কিছু আছে। যা আমি কখনও দেখিনি। তার ওপর তার শুটিং দক্ষতা ভীষণ শক্তিশালী ও দ্রুতগতির।’

 

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি