ওয়াটফোর্ড ম্যাচে হাল্যান্ডকে ছুটি দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আর্লিং হাল্যান্ড। আর্সেনালের বিপক্ষে গত ম্যাচে এক ক্লাবের হয়ে যৌথভাবে দ্রুততম গোলের সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়াটফোর্ডের বিপক্ষে লিগ কাপের ম্যাচে তাকে পাচ্ছেন ম্যানচেস্টার সিটি। বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য ছুটি নিয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

মাত্র পাঁচটি লিগ ম্যাচেই ১০ গোল করেছেন হাল্যান্ড। পারিবারিক বন্ধু ইভার ইগজার মৃত্যু শোক নিয়েই গত ১৫ সেপ্টেম্বর ব্রেন্টফোর্ডের জালে দুইবার বল জড়ান তিনি। ওই ম্যাচে তার খেলার কথা ছিল না। পরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ও আর্সেনালের বিপক্ষে লিগে খেলেছেন। তবে বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ছুটি নিয়েছেন তিনি। নরওয়েতে ফিরে যাচ্ছেন।

ইগজা হাল্যান্ডের খুব কাছের বন্ধু ছিলেন। তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনেও রেখেছেন অবদান। ফুটবলে এই স্ট্রাইকারের উত্থানের পেছনে তার অবদান ও সমর্থন ছিল গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার ওয়াটফোর্ডের বিপক্ষে না খেললেও শনিবার নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে লিগের ম্যাচে খেলবেন হাল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী