রিয়ালের জয় ছাপিয়ে যে কারণে আলোচনায় এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬

লা লিগায় ৩ গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ দিকে যে ৮৫ ও ৮৬ মিনিটে দুই গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল আলাভেস। যদিও ৩-২ গোলের জয়ে শেষ রক্ষা হয়েছে। তবে মাদ্রিদের অভিজাতদের ঘাম ছুটে যাওয়া এই জয় ছাপিয়ে এখন আলোচনায় ভিন্ন একটি বিষয়। আলাভেস কোচ লুইস গার্সিয়া প্লাজার দাবি, লাল কার্ড পাওয়া থেকে বেঁচেছেন রিয়ালের এন্দ্রিক! 

বার্নাব্যুতে রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন লুকাস ভেসকেস (১ মিনিট), কিলিয়ান এমবাপ্পে (৪০ মিনিট) ও রদ্রিগো গোয়েস (৪৮ মিনিট)। এই খেলার পথেই একটা পর্যায়ে অফ দ্য বল চ্যালেঞ্জে প্রতিপক্ষ ডিফেন্ডার সান্তিয়াগো মরিনহোকে হাঁটু দিয়ে কিক করেন এন্দ্রিক। ঘটনাটা ঘটে পেনাল্টি এরিয়ায়।  এমন কাজটির জন্য অবশ্য হলুদ কার্ড পেয়েছেন রিয়াল মাদ্রিদের টিনএজ সেনসেশন। কিন্তু ম্যাচ শেষে আলাভেস কোচ দাবি করেছেন, সেটা ছিল লাল কার্ড পাওয়ার মতো অপরাধ, ‘এটা লাল কার্ড।’

ম্যাচ শেষে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে দুই দলের কোচের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলাভেস কোচ স্পষ্ট করেই জানালেন, শেষ দশ মিনিটে আসলে দশ জনের দলে পরিণত হতো রিয়াল, ‘আমাদের আসলে শেষ দশ মিনিট দশ জনের দলের বিপক্ষে খেলার কথা ছিল। এটা স্পষ্ট লাল কার্ড। কেউ না বলতে পারবে না। যদি রেফারি বিষয়টা না দেখে, সেজন্যই ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি। হয়তো তারা আরও বেশি কার্ড পেতে পারতো। কিন্তু এন্দ্রিকের বেলায় এটা লাল কার্ড ছাড়া কিছু ছিল না।’

এই ঘটনায় আবার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, ‘আমি এই বিষয়ে নিজের মতামত দিতে পারবো না। কারণ, ব্যাপারটা চোখেই পড়েনি।’

এক ক্লাব সূত্র অবশ্য ঘটনার গুরুত্ব বুঝতে পেরেছে। তারা ইএসপিএনকে জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তার জন্য এন্দ্রিককে বোঝাবেন তারা। 

একই ম্যাচে আবার হলুদ কার্ড দেখেছেন ফেডেরিকো ভালভার্দে, ভিনিসিয়ুস জুনিয়র ও লুকা মদরিচ। তারা রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন। মাদ্রিদ কোচ অবশ্য বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন। তিনি বলেছেন, শিষ্যদের গণহারে এই হলুদ কার্ড পাওয়া এড়াতে হবে, ‘নিয়ম পাল্টেছে। আমাদের সেভাবেই অভ্যস্ত হতে হবে। আমাদের বন্ধ করতে হবে এসব।’

এই ম্যাচে আবার গোল করা এমবাপ্পেকে ৮০ মিনিটে বদলিও হতে হয়েছে। ম্যাচের পর আনচেলত্তি জানিয়েছেন, ফরাসি তারকার ফিটনেস কোনও সমস্যা নয়, ‘সে ভালো আছে। একটা আঘাত পেয়েছে। তাই কোনও ধরনের ঝামেলা যাতে না হয় সেজন্য তাকে উঠিয়ে নেওয়া হয়।’

 

/এফআইআর/   
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের