কোচকে ছাড়াই আবাহনীর অনুশীলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৪

পরিবর্তিত পরিস্থিতিতে দল গঠন করে আবাহনী লিমিটেড মাঠের অনুশীলনে নেমে পড়েছে। আজ আসন্ন ফুটবল মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ঐতিহ্যবাহী দলটি। ধানমন্ডিতে বিকেলে নিজেদের মাঠে ওয়ার্মআপের পর জিম সেশনও হয়েছে।

এবার আর্থিক কারণে শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে আবাহনী। ৩২ জন খেলোয়াড় নিবন্ধন করলেও প্রথম দিন ২২ জনের মতো ছিলেন। বাকিরা শিগগিরই যোগ দেবে বলে ক্লাব আশাবাদী।

দলটির হেড কোচ এবার মারুফুল হক। তবে অনূর্ধ্ব-২০ দল নিয়ে ভিয়েতনামে থাকায় আজ আবাহনীর অনুশীলনে ছিলেন না। সহকারীরা কাজ চালিয়ে নিচ্ছেন।

তাদের একজন প্রাণতোষ দাশ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাঠে বৃষ্টির পানি জমে ছিল। তাই হালকা ওয়ার্মআপের পর জিম সেশন হয়েছে।’

অন্যদের সঙ্গে আজ অনুশীলনে ছিলেন এক মৌসুম পর নতুন করে ম্যানেজারের দায়িত্ব পাওয়া সত্যজিত দাশ রুপুও।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের