ক্লাব বিশ্বকাপের ফাইনাল মেটলাইফ স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২

ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় পরিসরটি আয়োজনের জন্য ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ফিফা। ২০২৫ সালে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জুন। 

মেটলাইফ ছাড়াও ভেন্যু হিসেবে থাকছে মার্ডিডিজ বেঞ্জ স্টেডিয়াম (আটলান্টা), ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম (নর্থ ক্যারোলিনা), টিকিউএল স্টেডিয়াম (সিনসিনাটি), রোজ বোল স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলস), হার্ড রক স্টেডিয়াম (মায়ামি), জিওডিস পার্ক (টেনেসি), ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম (ফ্লোরিডা), ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম (ওরলান্ডো), লিঙ্কন ফিনানসিয়াল ফিল্ড (ফিলাডেলফিয়া), লুমেন ফিল্ড (সিয়াটল) ও অডি ফিল্ড (ওয়াশিংটন ডিসি)।

ভেন্যুর ঘোষণা আসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাধ্যমে। 

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। দুটি কোয়ালিফায়ারের নাম আসা এখনও বাকি। একটি আসার কথা দক্ষিণ আমেরিকা থেকে আরেকটি যুক্তরাষ্ট্রের। টুর্নামেন্টে এবারই প্রথম ৩২টি ক্লাব ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি দল।  

বড় পরিসরের এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে অবশ্য ভীষণ সমালোচনার শিকার হয়েছে ফিফা। বিশেষ করে অন্যান্য ফুটবল সংস্থার পক্ষ থেকে। তার মধ্যে ফিফপ্রো ও পেশাদার ফুটবলারদের সংগঠনও আছে। তাদের মূল উদ্বেগ ঠাসা ফুটবল সূচি এবং ম্যাচ বেড়ে যাওয়ায়। প্রিমিয়ার লিগ তো এই টুর্নামেন্টের সময় সূচি নিয়ে প্রশ্নও তুলেছে। বিশেষ করে গ্রীষ্মের উইন্ডো নিয়ে। যেটা সাধারণত আন্তর্জাতিক উইন্ডোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। 

এত সমালোচনার পরেও ইনফান্তিনো এই টুর্নামেন্টকে সবুজ সংকেত দিয়েছেন। পাশাপাশি এনেছেন বিভিন্ন পরিবর্তন। এর আগে ২০২৩ সালে টুর্নামেন্টটি সাতটি ক্লাব নিয়ে আয়োজিত হয়েছিল।

/এফআইআর/    
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান