ভিয়েতনামে ভুটানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০০

এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ভুটানকে। ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে রবিবার ‘এ’ গ্রুপে একটি করে জয় ও ড্র এবং দুই হার নিয়ে বাছাইয়ে পাঁচ দলের গ্রুপে তৃতীয় হয়ে শেষ করলো যুবারা। 

শুরুতে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হারের পর গুয়ামের বিপক্ষে ২-২ ড্র করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৪-১ গোলের হারে তাদের মূল পর্বে উঠার স্বপ্ন ধূলিস্মাৎ হয়। 

মূল পর্বে খেলার স্বপ্ন যদিও দেখা হয়নি। ভিয়েতনামে যাওয়ার আগে বড় স্বপ্ন দেখাননি কোচ মারুফুল হক। 

আজ শেষ ম্যাচে ৩ পয়েন্ট মেলায় সব মিলিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে দল। বাংলাদেশ কোচ তাই বলেছেন, 'আমরা এখানে তিন নম্বর দল হিসেবে এসেছিলাম, গ্রুপে তৃতীয় হয়েই শেষ করলাম। সব মিলিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া।' 

এরপর কোচ যা বললেন, ’আসলে এখানে আমাদের অনেক কিছু করার সম্ভাবনা ছিল। যদিও বিভিন্ন কারণে সেগুলো সম্ভব হয়নি। তবে এখানে আসার পরে (পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল) যে গ্রুপের পঞ্চম হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ যে, তিন নম্বর দল হিসেবে শুরু করে তিন নম্বর হয়েই শেষ করতে পেরেছি।'

ভুটান ম্যাচের পর কোচের মূল্যায়ন, 'আমার মনে হয়েছে এই গ্রুপে ভুটান সবচেয়ে দুর্বল দল ছিল… আমার মনে হয়েছে, আমাদের খেলায় অনেক জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে প্রতিপক্ষ কারা, তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, এই সবকিছু নির্ভর করে ছেলেদের ট্যাকটিক্যাল জ্ঞানের ওপর। সেক্ষেত্রে আমি মনে করি, আমাদের ছেলেদের ট্যাকটিক্যালি আরও সমৃদ্ধ হতে হবে।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী