মেসির প্লে অফ অভিষেক, এমএলএসের বড় পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ১২:৪৯আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:৪৯

মেজর লিগ সকার এরই মধ্যে সুপারস্টার লিওনেল মেসির এমএলএস কাপের প্লে অফ অভিষেকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও তার ক্লাব ইন্টার মায়ামির প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি।

বুধবার কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে প্রথম সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। ২৫ অক্টোবর তারা ফোর্ট লডারডেলে হোম টার্ফে ম্যাচ খেলবে।

এক নম্বর বাছাই হওয়ায় মায়ামি প্লে অফ খেলবে ঘরের মাঠে। মেসি খেলবেন বলে ভক্তদের মধ্যে এই ম্যাচ দেখার জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রত্যাশা করা হচ্ছে। তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিতে অ্যাপল টিভিতে ফ্রি এই ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া নিউইয়র্কের টাইমস স্কয়ারে ২৫ হাজার বর্গফুটের ভিডিও স্ক্রিনেও দেখানো হবে খেলা।

মায়ামি খেলবে ইস্টার্ন কনফারেন্স ওয়াইল্ড কার্ড ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। ২২ অক্টোবর ওই ম্যাচে মুখোমুখি হবে ৮ ও ৯ নম্বর সিডে থাকা সিএফ মন্ট্রিয়ল ও টরোন্টো।

২০২৩ সালের জুলাইয়ে মেসি যোগ দেওয়ার পর মায়ামি লিগস কাপ শিরোপা জিতলেও এমএলএস কাপ প্লে অফে উঠতে পারেনি। সাপোর্টার্স শিল্ড মেসির ৪৬তম ক্যারিয়ার ট্রফি।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের