শাস্তি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পগবা 

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৯

বড় সুখবরই পেলেন ফরাসি তারকা পল পগবা। ডোপ পাপের কারণে চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আপিলের পর সেই শাস্ত কমে গেছে ১৮ মাস। যার ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে আগামী মার্চের ১১ তারিখ থেকেই ফিরতে পারবেন তিনি। জুভেন্টাসের হয়ে তার চুক্তির মেয়াদও আছে ২০২৬ সাল পর্যন্ত। 

২০২৩ সালের আগস্টে পগবা টেস্টোস্টেরন পরীক্ষায় পজিটিভ হন। সেদিন ছিল জুভেন্টাস-উদিনিসে ম্যাচ। এই ডোপ বিরোধী আইন ভাঙায় প্রাথমিকভাবে সেপ্টেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন। তার পর একই বছর ইতালির অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল কর্তৃক পরের ফেব্রুয়ারিতে চার বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। 

পরে পগবার আইনজীবীরা জানান, ওই উপাদান আসলে ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে পগবার রক্তে এসেছে।

শেষ পর্যন্ত শাস্তির মেয়াদ কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফরাসি ফুটবলার। বিবৃতিতে বলেছেন ‘দুঃস্বপ্নের ইতি ঘটেছে। এখন আমি পুনরায় নিজের স্বপ্ন অনুসরণ করে এগিয়ে যেতে পারবো। আমি সব সময়ই বলেছি, ওই ঘটনাটা ইচ্ছেকৃত বা জেনে করিনি। বিশেষ করে যখন আমার চিকিৎসক পুষ্টি উপাদানের সেই সাপ্লিমেন্ট নিতে বলে, তাতে কিন্তু আমার পারফরম্যান্স বাড়াতে কোনও প্রভাব রাখেনি। ’

পগবা জানিয়েছেন, নিষেধাজ্ঞার এই সময়টা তার জন্য ছিল সবচেয়ে কষ্টদায়ক একট পর্ব, ‘এটা আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক একটা পর্ব। কারণ, আমি এতদিন যার জন্য কঠোর পরিশ্রম করেছি, সেগুলোই স্থগিত হয়ে আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের