রেকর্ড গড়তে মেসিদের চাই আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৩

মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে ইন্টার মায়ামি। সর্বশেষ টরন্টো এফসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ডের আরও কাছে নিয়ে গেছে তারা।

ম্যাচের একমাত্র গোলটি হয়েছে শেষ দিকে ৯৩ মিনিটে। লুইস সুয়ারেজের পাস থেকে জাল কাঁপান ফরোয়ার্ড লিওনার্ডো কাম্পানা।  যা মৌসুমে তার অষ্টম গোল। 

ম্যাচের শুরু থেকেই বড় তারকাদের বেঞ্চে রেখে মাঠে নামে মায়ামি। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসিও। আর্জেন্টাইন তারকাকে অবশেষে ৬১ মিনিটে নামানো হয়েছে। এই জয়ে মায়ামির পয়েন্ট ৭১। হাতে রয়েছে আর একটি ম্যাচ। 

মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিউ ইংল্যান্ড রেভোলিউশনের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট পায় তারা। ফলে শেষ ম্যাচে একটি জয় পেলেই ইন্টার মায়ামি সেই রেকর্ড ভেঙে ৭৪ পয়েন্ট অর্জন করবে।  মেসির দল এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড জিতে ইতিহাস গড়েছে।  

মায়ামির জয়সূচক গোলটি ছিল লক্ষ্য বরাবর তাদের দ্বিতীয় শট। জয়ের পর মায়ামি মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেল বলেছেন, তাদের লক্ষ্য এখন পয়েন্টের রেকর্ড অর্জন, ‘যদি বলি এটার কোনও গুরুত্ব নেই, তাহলে সেটা হবে মিথ্যা। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার জন্য আমাদের এখন একটা লক্ষ্য আছে। ফলে রেকর্ডময় মৌসুম হিসেবে শেষটা করতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার।’  

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী