লেভানডোভস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ২২:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২২:৫২

প্রথমার্ধেই রবাট লেভানডোভস্কি হ্যাটট্রিক করলেন। লা লিগার শীর্ষ দল বার্সেলোনা দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরলো। একই সঙ্গে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে বাড়ালো তারা।

বার্সেলোনা লিড নিতে বেশি সময় নষ্ট করেনি। সপ্তম মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেড করে জাল কাঁপান লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকারকে দিয়ে আরেকটি গোল বানিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ২২ মিনিটে ২-০ করেন লেভানডোভস্কি। ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

৩৬ বছর বয়সী লেভানডোভস্কি নবম ম্যাচে ১০ নম্বর লিগ গোল করলেন। তাতে করে শীর্ষ গোলদাতার আসনে শক্ত অবস্থান নিলেন তিনি।

বার্সেলোনা আরও গোল পেতে পারতো। কিন্তু অ্যান্তনিও সিভেরা শক্ত হাতে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান। ছয়টি সেভ করেন আলাভেস কিপার।

এই জয়ে বার্সা ৯ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে শীর্ষে। রিয়ালের (২১) চেয়ে তিন পয়েন্টে এগিয়ে। আর আলাভেস ১০ পয়েন্ট নিয়ে ১২তম।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম