ফ্লিকের কাছে সেরা লেভানডোভস্কি 

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৮

আলাভেসকে ৩-০ গোলে হারানো ম্যাচে মূল কৃতিত্ব রবের্ত লেভানডোভস্কির। তার হ্যাটট্রিকেই জিতেছে বার্সেলোনা। গত মৌসুম থেকে ৩৬ বছর বয়সীকে এবার আরও ক্ষুরধার মনে হচ্ছে। ১১ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। তাই ম্যাচ শেষে শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হানসি ফ্লিক। 

সংবাদ মাধ্যমকে লেভাকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘গোল মুখে আমার কাছে লেভানডোভস্কিই সেরা। একটা সময় ধরে অনেকগুলো গোল মানে বিস্ময়কর কিছু। তাই ওর জন্য আমি অনেক আনন্দিত।  দেখতে পারছেন সে শতভাগ ফিট। বলা যায় এই মুহূর্তের জন্য এটা এখন আদর্শ।’ 

লেভার তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। দুটিতে অ্যাসিস্ট ছিল রাফিনহার। আরেকটিতে এরিক গার্সিয়ার। বার্সার হয়ে এটি ছিল লেভার তৃতীয় হ্যাটট্রিক। বায়ার্ন মিউনিখের হয়ে অবশ্য তার হ্যাটট্রিক ছিল ২০বার আর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৪বার।  ক্লাব পর্যায়ে সব মিলে হ্যাটট্রিক করেছেন ২৭বার। 

এদিনের হ্যাটট্রিকে আবার কীর্তিও গড়েছেন পোলিশ এই ফরোয়ার্ড। লিওনেল মেসির পর বার্সার হয়ে এটি ছিল দ্রুততম হ্যাটট্রিকের নজির। লেভা তিন গোল করেছেন ৩২ মিনিটে। মেসি করেছিলেন আধা ঘণ্টায়। তাছাড়া আরও দ্রুততম গোলের নজির বার্সার আছে। শুরুর ২৮ মিনিটে ১৯৫৪ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিন গোল করার নজির আছে তেজাদাসের। একইভাবে দ্রুততম তিন গোল করেছিলেন স্যামুয়েল ইতোও। তিনি ২০০৮ সালে আলমেরিয়ার হয়ে ২৮ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। 

হ্যাটট্রিকের পর লেভার প্রতিক্রিয়া, ‘আমার কাছে অনেক পাস আসে, তাই স্কোর করা আমার জন্য অনেক সহজ।’

/এফআইআর/      
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম