মেসির নেতৃত্বে জয়ে ফেরার মিশনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৮:১৮আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৮:৫৮

২০২৬ বিশ্বকাপে ওঠার দৌড়ে বেশ ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা। কনমেবল বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে তারা। চলতি অক্টোবরের দুটি ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপে টিকিট পাওয়ার বিষয়টি। তবে আপাতত আর্জেন্টিনার মনোযোগ জয়ে ফেরার দিকে। সেপ্টেম্বরে সবশেষ খেলা ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলায় মাতুরিনের এস্তাদিও মনুমেন্তালে খেলতে নামবে আর্জেন্টিনা। প্রথমবার বিশ্বকাপে ওঠার সুবর্ণ সুযোগ আরও উজ্জ্বল করতে স্বাগতিকরা সর্বশক্তি দিয়ে আলবিসেলেস্তের মুখোমুখি হবে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা সমান ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরে ষষ্ঠ স্থানে।

বিশ্বকাপ বাছাইয়ে গত নভেম্বরে উরুগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। তারপর আরও তিন ম্যাচ খেলে দ্বিতীয় হার দেখে কলম্বিয়ার কাছে। কোপা আমেরিকার ফাইনালে হারের শোধ তুলে নেয় কলম্বিয়ানরা ২-১ গোলে জিতে।

এবার জয়ে ফেরার মিশন বিশ্ব চ্যাম্পিয়নদের। ভেনেজুয়েলার বিপক্ষে বরাবরই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। গত সাতবারের দেখায় অজেয় থেকেছে তারা, আর সব মিলিয়ে ২৮ বারের লড়াইয়ে হেরেছে মাত্র দুই ম্যাচ।

আর্জেন্টিনার জন্য দারুণ খবর, এই ম্যাচ দিয়ে দুই মাস পর মাঠে নামছেন লিওনেল মেসি। কোপা আমেরিকা ফাইনালে সাফল্যের পর প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেবেন তিনি। অবশ্য তাদের জন্য খারাপ খবরও আছে। গত মাসে কলম্বিয়া ম্যাচে হারের পর আচরণবিধি লংঘনের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ আছেন কিপার এমিলিয়ানো মার্তিনেজ। ইনজুরির কারণে ছিটকে গেছেন পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস ও আলেহান্দ্রো গারনাচো। তাদের ছাড়া মেসি কি পারবেন দলকে জয়ে ফেরাতে!

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী