শেখ জামালকে হারিয়ে জয়ে ফিরতে চায় সেলাঙ্গর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৯:২৬আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:৩৯

সংবাদ সম্মেলনে সেলাঙ্গরের কোচ কাগজে কলমে গ্রুপ ফেভারিট হওয়া সত্বেও মাঠে তার কোনও ছাপ দেখাতে না পারার হতাশা কাটাতে শেখ জামালের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় মালয়েশিয়ান চ্যাম্পিয়ন সেলাঙ্গর ফুটবল অ্যাসোসিয়েশন। আগামীকাল মঙ্গলবার সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে স্বরূপে ফিরতে চায় মালয়েশিয়ান ক্লাবটি।

আজ সোমবার বাফুফে ভবনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেলাঙ্গরের কোচ জয়নাল আবেদীন বলেন, 'আমরা আত্মবিশ্বাসী তবে অতি আত্মবিশ্বাসী নই। আমরা এখনও সেরাটা খেলতে পারিনি, আশা করি কাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে। খেলোয়াড়রা জানে তাদের দায়িত্ব ও কর্তব্য কী?'

এই ম্যাচে কোনও দলকেই ফেভারিট হিসেবে দেখছেন না সেলাঙ্গর কোচ। তিনি বলেন, 'আমার চোখে দুই দলই সমান। তবে শেখ জামাল হোম ম্যাচে খেলবে, তারা একটু বাড়তি সুবিধা পাবে।' শেখ জামাল সম্পর্কে আবেদীনের মূল্যায়ন, 'আমি জামালের আগের ম্যাচটি দেখেছি। না জিতলেও খুব ভালো ভালো খেলতে পারেনি। তাদের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে।'

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান