আসলাম, মানিক ও প্রিন্সকে বাফুফের কারণ দর্শাও নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ২০:৩২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২০:৩৪

আসলাম, মানিক ও প্রিন্সকে বাফুফের কারণ দর্শাও নোটিশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় ফেডারেশনের বিরুদ্ধে বক্তব্য রাখায় দুই জন ফুটবল কর্মকর্তা ও একজন ফুটবল কোচের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ বা শো-কজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার চট্টগ্রামে বাফুফের বিশেষ জরুরি সভার দিন রাজধানীতে 'ফুটবল বাঁচাও' শিরোনামের এক অনুষ্ঠানে বাফুফের সমালোচনা করেন শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক, শেখ জামাল ধানমন্ডির ফুটবল কমিটির সদস্য আবু হাসান চৌধুরি প্রিন্স ও বাফুফের সদ্য পদত্যাগি সদস্য শেখ মোহাম্মদ আসলাম। এ কারণে আজ বাফুফের কার্যনির্বাহী সভায় তাদের কারণ দর্শাও নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বলা হয় ওই তিনজন বাফুফের 'কোড অফ কন্ডাক্ট' বা আচরণ বিধি ভঙ্গ করেছেন। সভায় বলা হয়েছে এখনও শেখ মোহাম্মদ আসলামের পদত্যাগপত্র গ্রহণ করেনি বাফুফে। তাকে এখনও সদস্য হিসেবে গণ্য করা হচ্ছে। বাফুফে সদস্য হয়েও সমালোচনা করায় তাকেও শোকজ করা হচ্ছে। কোচ মানিক বাফুফের নিবন্ধিত লীগে কোচিং করানোয় তিনিও এই ধারার মধ্যে পড়ছেন। আর আবু হাসান চৌধুরি প্রিন্স ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সদস্য। তিনি তাই প্রচার মাধ্যমের কাছে মূল সংগঠনের আনুষ্ঠানিক সমালোচনা করতে পারেন না।

ওই অনুষ্ঠানের মূল কর্তা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। তিনিও বাফুফের কাউন্সিলর। তাদের বিরুদ্ধে কেন শোকজ করা হবে না এ বিষয়ে বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদি কোনও উত্তর দিতে পারেননি।

/আরএম/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে