নেপালে নেমেই সুখবর পেলেন বাংলাদেশের দুই ফুটবলার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৪, ১৬:৪১আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:৪১

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দল। বিমানবন্দরে বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রতিনিধি দলের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশনও করেছেন।

এই দলের মধ্যে দুজনের আনন্দ ছিল অন্যরকম। কাঠমান্ডুতে নেমে সুখবর পেয়েছেন তারা। এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রীতি। রিপা এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ পেয়েছে। আর আফঈদা পেয়েছেন ৪.৩৩। দুজনেই বিকেএসপি কলেজ থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

রিপার ভাই ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যখন ফল প্রকাশ হয়, নারী দল ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইটে। কাঠমান্ডুতে নামার কিছুক্ষণ পরেই পাসের খবর পেয়েছে ওরা। ওদের দীর্ঘ ৭ বছরের বিকেএসপি জীবন এখানেই শেষ হলো। ওরা ফল শুনে উচ্ছ্বসিত।’

রিপা ফল শুনে নেপাল থেকে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। নেপালে এসেই আমার রেজাল্টের খবর জানতে পারলাম। আজ বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছি। ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিকেএসপিতে ছিলাম। আমার দীর্ঘ ৭ বছরের বিকেএসপি জীবন এখানেই শেষ হলো। বিকেএসপি আমাকে অনেক কিছু দিয়েছে। যার ক্রেডিট আমার সকল শ্রদ্ধেয় কোচ, শিক্ষক, বন্ধু-বান্ধবী, সিনিয়র, টিমমেট ও আমার শুভাকাঙ্ক্ষী- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা, সহযোগিতা, মানসিক সাপোর্ট না পেলে হয়তো আজকের রিপা হতে পারতাম না। দোয়া করবেন আমার জন্য।’

অপর দিকে দুঃসংবাদ পেয়েছেন দুই তারকা ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। ২৩ সদস্যের সাফ স্কোয়াডের মধ্যে অনুত্তীর্ণ হয়েছেন তারা।  

বাংলাদেশ দলের আজ মাঠের অনুশীলন নেই। কাঠমান্ডুর আবহাওয়া স্বাভাবিক রয়েছে। হোটেলেই রিকভারি সেশন করছেন তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী