কোয়ার্টার ফাইনালে স্পেন, পর্তুগালকে রুখে দিয়েছে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০:৪০

নেশন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে নিষ্প্রাণ গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তাদের রুখে দিয়েছে স্কটল্যান্ড।  

নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয় দল হিসেবে শেষ আটে নাম লিখিয়েছে। চোটের কারণে লামিনে ইয়ামাল না থাকলেও বার্সাকে শুরুতেই এগিয়ে দেন আইমেরিক লাপোর্তে। পাঁচ মিনিটে হেড করে স্কোর ১-০ করেছেন। 

পুরোটা সময়ই ছিল স্পেনের আধিপত্য। গোলের জন্য নিয়েছে ৩০টি শট। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেছেন আলভারো মোরাতা। ৬৫ মিনিটে অবশ্য স্কোরশিটে নাম তুলে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন দর্শনীয় এক গোলে। সার্বিয়ার প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে ৭৬ মিনিটে। বক্সের ভেতর মিকেল ওয়ারজাবালকে ফেলে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাভলোভিচ।। যার ফলশ্রুতিতে স্পেন ফ্রি কিক পেলে সেখান থেকে জাল কাঁপান অ্যালেক্স বায়েনা। 

দাপুটে জয়ে ‘এ’ লিগের গ্রুপ চারে দুই ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত করেছে স্পেন। অপর দিকে ‘এ’ লিগে গ্রুপ ওয়ানে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। স্কটল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। 

শেষ দিকে, ব্রুনো ফার্নান্দেস কাঙ্ক্ষিত গোল পেয়েই যাচ্ছিলেন। সেটা সেভ করে দলকে রক্ষা করেন স্বাগতিক গোলকিপার ক্রেইগ গর্ডন। তাতে নেশন্স লিগে প্রথম পয়েন্টও পেয়েছে স্কটল্যান্ড।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পর্তুগাল শীর্ষেই আছে। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড আছে তলানিতে।  

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি