চলে গেলেন বাফুফে সদস্য নুরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ২১:৫২আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২২:৪০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরু (৪৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

২০২০ সালের নির্বাচনে প্রথমবার বাফুফে নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলেন নুরুল ইসলাম নুরু। নারী ফুটবলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

নুরুর আকস্মিক প্রয়াণে হতভম্ব বাফুফের আরেক নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন,‌ ‘নুরু ভাই নেই, এটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। কিছুদিন আগে শুনেছিলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এভাবে এত দ্রুত চলে যাবেন কল্পনাও করিনি।’

২০১৬ সালে বাফুফে সভাপতি পদে মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন নুরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন করেননি।

২০২০ সালে নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্যানেলে থেকে পঞ্চম সর্বাধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। জুনিয়র বিভাগের দল টঙ্গী ক্রীড়া চক্র ও নারী লিগে সিরাজ স্মৃতি সংঘ দলের অন্যতম কর্মকর্তা ছিলেন নুরু।

নুরুল ইসলাম নুরুর মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ সংগঠনের অন্যরা শোক প্রকাশ করেছেন।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের