পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ১৭:৩৩আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭:৩৭

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান শিরোপা বাংলাদেশের ঘরে। সেটা ধরে রাখার জন্য আজ রবিবার থেকে সাবিনা খাতুনদের নতুন অভিযান শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচে আজ প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। সন্ধ্যা পৌনে ৬টায় হতে যাচ্ছে ম্যাচটি। এই ম্যাচে ইংলিশ কোচ নিয়মিত মিডফিল্ডার মারিয়া মান্দাকে ছাড়াই একাদশ গড়েছেন।

আগের দিন অনুশীলনে আলাদা নজর কেড়েছেন ১১ ফুটবলার। তারাই জায়গা পেয়েছেন বাটলারের একাদশে।

গোল পোস্টের নিচে রুপনা চাকমা। রক্ষণে শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, শিউলি আজিম ও কোহাতি কিসকু। মাঝমাঠে আছেন মনিকা চাকমা, স্বপ্না রানী ও সাবিনা। আক্রমণভাগে বাটলারের প্রধান অস্ত্র  ঋতুপর্ণা চাকমা, জুনিয়র শামসুন্নাহার ও তহুরা খাতুন। 

পাকিস্তানের বিপক্ষে দল খেলতে পারে ৪-৩-২-১ ছকে ।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাবিনা বলেছিলেন, ‘আমাদের প্রথম কাজ হবে গোল বের করা। যদি সুযোগ পাই সেটা যেন মিস না করি।আমরা সেই চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের