গাভির প্রত্যাবর্তনের দিনে সেভিয়ার জালে বার্সার ৫ গোল 

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১০:২৯আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১০:৫৪

ওসাসুনার কাছে লা লিগায় প্রথম হারের পর ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সেভিয়াকে তারা বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। তাতে লা লিগায় ১০ ম্যাচে নবম জয় তুলে নিয়েছে কাতালানরা। 

জয় ছাপিয়ে বার্সার উদযাপনের আরও উপলক্ষ ছিল। মিডফিল্ডার গাভি ৩৪৮দিন পর হাঁটুর ইনজুরি সারিয়ে মাঠে ফিরেছেন। বেঞ্চ থেকে খেলেছেন দ্বিতীয়ার্ধে। তার আগেই অবশ্য প্রথমার্ধে ম্যাচটা নিজেদের করে নেয় তারা। দাপট দেখিয়ে এই অর্ধেই তুলে নেয় তিন গোল। ২৪ মিনিটে রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিক দল। স্পট কিক থেকে ব্যবধান বাড়িয়ে নেন রবের্ত লেভানডোভস্কি। চার মিনিট বাদে বক্সের প্রান্ত থেকে ব্যবধান বাড়িয়ে নেন পেদ্রি। তার পর ৩৯ মিনিটে ক্লোজ রেঞ্জের শটে লেভানডোভস্কি নিজের চেষ্টায় দ্বিতীয় গোলটিও তুলে নেন। 

বার্সার আক্রমণত্রয়ী লামিনে ইয়ামাল, লেভানডোভস্কি ও অধিনায়ক রাফিনহার আরেকটি দুর্দান্ত নৈপুণ্যের দেখা মেলে এদিন। যারা চলতি মৌসুমে বার্সার ৩৩ গোলের ২১টিই করেছে। পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি ১০ ম্যাচে ১২টি লিগ গোল তুলে নিয়েছেন। বিরতির পর চতুর্থ গোলটি তুলে নেন বেঞ্চ থেকে আসা পাবলো তোরে। বক্সের ভেতর থেকে ৮২ মিনিটে গোলটি করেন তিনি। ৮৭ মিনিটে সেভিয়া একটি গোল শোধ দিলে তোরে ৮৮ মিনিটে স্কোর ৫-১ করে ছেড়েছেন। 

টানা দ্বিতীয় জয়ের পর বার্সেলোনা ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে তারা। তবে তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে বার্সা।   

/এফআইআর/    
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম