দীর্ঘদিন পর মাঠে ফিরলেন নেইমার, জানালেন অনুভূতি 

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১০:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০:৪৪

অনেক দিন ধরেই মাঠের খেলায় ছিলেন না নেইমার। চোটের কারণে ব্রাজিলিয়ান সুপারস্টারের ফেরা নিয়েও ছিল অনিশ্চয়তা। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর অবশেষে মাঠের খেলায় ফিরতে দেখা গেলো তাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের হয়ে আল আইনের বিপক্ষে খেলতে নেমেছিলেন। নেইমারের মাঠে ফেরার দিনে এশিয়ান চ্যাম্পিয়নদের ৫-৪ গোলে হারিয়েছে নেইমারের দল। 

সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেই তারকা গত বছরের অক্টোবরের পর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে খেলতে পারেননি। তার পর তো অস্ত্রোপচার আর পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সর্বশেষবার জাতীয় দলের হয়েই খেলতে নেমেছিলেন তিনি। 

চোট সারিয়ে ফেরার ম্যাচে নেইমারকে মাঠে নামানো হয় ম্যাচের ৭৭ মিনিটে। নাসের আল দাওয়াসারির বদলে তিনি মাঠে নামেন। ততক্ষণে ৫-৩ গোলে এগিয়ে আল হিলাল। মাঠে নেমে নেইমার শুরুতেই প্রভাব রাখার চেষ্টাও করেছিলেন। যদিও স্কোর করতে পারেননি। শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল আল আইন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৫-৪ করেছে। 

ম্যাচ শেষে নিজের তাৎক্ষণিক অনুভূতি জানাতে গিয়ে নেইমার বলেছেন, ‘আমার ভালোবোধ করছি। আমার দলটা সব সময়ই ভালো থাকে। আমি ভীষণ আনন্দিত যে ফিরে এসেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি