তহুরার জোড়ায় প্রথমার্ধে ভারতের জালে বাংলাদেশের তিন গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:২৬

ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন ফল করে, সেদিকে সবার দৃষ্টি। তবে আশার কথা সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাঠমান্ডুর দশরথে প্রথমার্ধে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করেছে। তহুরা খাতুনের জোড়া লক্ষ্যভেদে লাল-সবুজ দল ৩-১ গোলে এগিয়ে রয়েছে। এর আগে শুরুর গোলটি ডিফেন্ডার আফঈদা খন্দকারের। শেষ দিকে এসে ভারতের অধিনায়ক বালা দেবী এক গোল শোধ দেন। 

একাদশে দুটি পরিবর্তন এনে পিটার বাটলারের দল শুরু থেকে দারুণ খেলছে। বিল্ডআপ ফুটবলের পাশাপাশি আজ ফিনিশিংও ভালো হচ্ছে। একের পর এক আক্রমণ গড়ে প্রতিপক্ষকে রেখেছে চাপে।

ম্যাচের ৩ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রসে শামসুন্নাহার জুনিয়র ঠিকমতো প্লেসিং করতে পারেননি। বল চলে যায় অনেক দূর দিয়ে।

দুই মিনিট পর দারুণ সুযোগ হারায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে শামসুন্নাহার ফাঁকায় দৌড়ে গিয়ে অল্পের জন্য বলের নাগাল পাননি। তা না হলে পোস্টের কাছাকাছি থেকে প্লেসিং করতে পারলে গোল হতে পারতো।

৮ মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।

বাংলাদেশ দাপট দেখিয়েছে হাফটাইমের আগে

দুই মিনিট পর আফঈদার ব্যাকপাস রুপনা চাকমা ক্লিয়ার করতে গিয়ে সামনে থাকা মানিশার পায়ে লেগে অল্পের জন্য জাল ছুঁতে পারেনি। বল যায় পোস্টের বাইরে দিয়ে।

১৮ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। সাবিনা খাতুনের কর্নারে গোলকিপার হাত উঁচিয়ে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। পেছনে বল পেয়ে ফাঁকায় ডিফেন্ডার আফঈদা খন্দকার দারুণ বুদ্ধিমত্তায় গোলকিপার ও ডিফেন্ডারদের ওপর দিয়ে দ্বিতীয় পোস্টে জাল কাঁপান।

২৬ মিনিটে বাংলাদেশের দুর্ভাগ্য। ঋতুপর্ণা বাঁদিক থেকে ক্ষিপ্রতায় একজনকে ডজ দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা ক্রসবারে লেগে ফিরে আসায় ব্যবধান বাড়েনি।

তিন মিনিট পর আর হতাশ হতে হয়নি। বাংলাদেশ ব্যবধান বাড়ায়। আসালাঙ্কা দেবী ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। ঋতুপর্ণা বল পেয়ে তা ভাসিয়ে দেন পোস্টের মুখে, সেখানে তহুরা শরীর দিয়েই তা ঠেলে দেন জালে। এক ডিফেন্ডার তহুরার গায়ে সেঁটে থাকলেও কিছুই করতে পারেননি। আনন্দে মাতেন সবাই। 

৩৫ মিনিটে বালা দেবীর শট রুখে দিয়ে রুপনা চাকমা বাংলাদেশকে ঠিকভাবে ম্যাচে বাঁচিয়ে রাখেন।

তিন মিনিট পর মানিশার ফ্রিকিক ক্রসবারে লেগে প্রতিহত হলে ভারত গোল পায়নি। 

৪৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। বক্সের ভেতর থেকে শামসুন্নাহার সিনিয়রের পাসে বাইরে থেকে তহুরার বুলেট গতির শট জালে আশ্রয় নেয়। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

বিরতির আগে ভারত এক গোল শোধ দেয়। সতীর্থের ক্রসে রুপনা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, একদম সামনে থেকে অধিনায়ক বালা দেবী হেড থেকে লক্ষ্যভেদ করেন।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের