বাংলাদেশ কোচ বললেন, ‘সিনিয়র্স ও জুনিয়র্স, এগুলো আমার কাছে কিছু নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২৪, ২২:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২২:৩৭

ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন উদ্ভাসিত জয়ের পর দলের ইংলিশ কোচ পিটার বাটলার দারুণ খুশি। প্রশংসায় ভাসাচ্ছেন তহুরা-মাসুরাদের।

ম্যাচশেষে বাটলার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজ সকালে নাস্তার সময় ওখানে গিয়ে মেয়েদের বলেছিলাম, গুড মর্নিং সিনিয়র্স, গুড মর্নিং জুনিয়র্স। গুড মর্নিং ফিল্ম স্টার্স। সিনিয়র্স ও জুনিয়র্স, এগুলো আমার কাছে কিছু নয়। কেননা, আমি জানি তাদের কাছ থেকে আমি কী বের করে আনতে পারি। আমি দলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ আনার চেষ্টা করেছি। এ কারণেই মেয়েরা আজ এক্সট্রিমলি (ভীষণ) ভালো খেলেছে।’

এরপরই দলের একতা নিয়ে কথা বলতে গিয়ে কোচ জানালেন, ‘অবশ্যই একটা দলের মধ্যে ঐক্যের প্রয়োজন হয়, গত দুই বছর ধরে দলের মধ্যে সেটা অনুপস্থিত ছিল। গত ছয় মাস ধরে এবং চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচের পর আমরা সেটা আনার চেষ্টা করেছি। মাসুরাসহ অন্যরা দারুণ খেলেছে।’ 

সেমিফাইনালে উঠেও বাস্তববাদী বাটলার, ‘আমি বাস্তববাদী। আমি উচ্ছ্বাসে ভেসেও যাই না, আবার ভেঙেও পড়ি না। আমি মেয়েদের নিয়ে আসলেই ভীষণ, ভীষণ গর্বিত। তবে আমরা সবেমাত্র সেমিফাইনালে উঠলাম। আমি জানি, আরেকটি ম্যাচ আসবে, সে কাজটিও কঠিন হবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি