ম্যাচ না খেলেই বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনা শীর্ষেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৩

ফিফা উইন্ডোতে গত মাসে বাংলাদেশ কোনও ম্যাচ খেলেনি। ম্যাচ না খেললেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে জামাল ভূঁইয়ার দল। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ উন্নতি করে ১৮৫ তে এসেছে। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে শীর্ষেই।

সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুই ম্যাচ খেলেছিল। দুই ম্যাচের একটিতে জয়, আরেকটিতে হারে তারা। যার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়েও। ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬ তে নেমে যায়। তবে এবার বাংলাদেশের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি হোম ম্যাচ খেলার কথা রয়েছে।

বাংলাদেশ দলে পরিবর্তন হলেও শীর্ষ ছয়ে কোনও পরিবর্তন নেই। শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পরের স্থানে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল ও বেলজিয়াম। অন্যদিকে এক ধাপ উন্নতি হওয়ায় নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ৭ নম্বরে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। একইভাবে জায়গা বদল হয়েছে ইতালি ও কলম্বিয়ারও। এক ধাপ উন্নতি হওয়ায় ৯ নম্বরে আছে ইতালি। আর দশে কলম্বিয়া।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি