স্ত্রীর জন্য হোটেলে গিয়ে ভোট চাইছেন ফিফা থেকে নিষিদ্ধ সোহাগ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৪, ২৩:১৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ২৩:১৭

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচন হতে যাচ্ছে শনিবার। চার বছরের জন্য ভোটাররা রায় দেবেন। এবার নির্বাচনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে দেখা গেছে ফিফা থেকে দুর্নীতি, জালিয়াতি ও অনিয়মের দায়ে ফিফার নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। এ নিয়ে ভোটার কিংবা কাউন্সিলরদের মধ্যে আলোচনা-সমালোচনা কম হয়নি।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হতে যাচ্ছে কংগ্রেস ও ভোট। সেখানে ভোটাররা থাকবেনও। নির্বাচনে সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা সদস্য পদে দাঁড়িয়েছেন। তাই হোটেলে সবশেষ স্বশরীরে গিয়ে তার জন্য ভোট চাইতে দেখা গেছে সোহাগকে।

ফিফার নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের এমন কর্মকাণ্ডের বিব্রত সবাই।

সেখানে থাকা এক কাউন্সিলর বলেছেন, নিষিদ্ধ সোহাগকে এবার হোটেলে এসে ভোট চাইতে দেখে অবাক হয়েছি। এ ছাড়া ফিফা নিষিদ্ধ একজন ব্যক্তি কী করে বারবার ফুটবলের নির্বাচনি কার্যক্রমে আসার সাহস পাচ্ছেন, বোধগম্য নয়।’

এই প্রসঙ্গে বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ফিফা থেকে নিষিদ্ধ ব্যক্তি কোনোভাবেই পারে না বাফুফে নির্বাচনের কোনও কার্যক্রমে অংশ নিতে। এখন আর কী বলবো।

অন্যদিকে সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু বলেছেন, নিষিদ্ধ সোহাগ কিছুতেই ফুটবলের নির্বাচনি কর্মকাণ্ডে থাকতে পারে না। এগুলো সরকার থেকে শুরু করে ফিফা এএফসির দেখা উচিত।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি