ফ্লোরিডায় জমি কিনলেন নেইমার, মেসির ক্লাবে যাওয়ার গুঞ্জন!

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ২১:১৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২১:১৯

বার্সেলোনার ‘এমএসএন’ খ্যাত আক্রমণভাগ এবার ফিরছে আমেরিকান ফুটবলেও! ফ্লোরিডায় নেইমারের একখণ্ড জমি কেনার খবরে গুঞ্জনের ডালপালা মেলেছে যে, ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে পুনর্মিলন হচ্ছে তার।

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন নেইমার। শোনা যাচ্ছে, মেজর লিগ সকার ক্লাব মায়ামির সঙ্গে আলাপ হচ্ছে তার। এবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডায় ২ কোটি ৬০ লাখ ডলারে লেকের ধারে একখণ্ড জমি কিনেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মেসির ক্লাবের শহরে তার সম্পত্তি কেনার খবর দুই তারকার একত্রীত হওয়ার গুঞ্জন উসকে দিয়েছে। একই প্রতিবেদনে জানানো হয়েছে, ১৩ হাজার বর্গফুটের একটি বাড়ি বানানোর পরিকল্পনার অনুমোদন পেয়েছেন তিনি। 

ক্রেতা নেইমারের এক প্রতিনিধি জানান, তার ক্লায়েন্টকে এই এলাকার গোপনীয়তা ও নিরাপত্তা আকৃষ্ট করেছে। এমনটাই নাকি চেয়েছিলেন নেইমার!

মেসি এরই মধ্যে সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুশকেটসকে গত বছর থেকে একই ক্লাবে পেয়েছেন। এবার এই তালিকায় নেইমারকে দেখার অপেক্ষা ফুরানোর পালা।

২০২৩ সালে পিএসজি থেকে আল হিলালে যোগ দিয়েই ইনজুরিতে পড়েন নেইমার। মাত্র ছয় ম্যাচ খেলেছেন। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগে তাকে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামতে দেখা গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী