বাবা হতে যাচ্ছেন বলেই জাতীয় দলে নেই জামাল

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৪, ১৫:৫০আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৫০

ঢাকায় কিংস অ্যারেনাতে ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিতে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।  তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জন্ম দিলেও জানা গেছে, জামাল নিজেই এবারের দুটি ম্যাচ খেলতে চাননি। সেটা আগেভাগেই স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে জানিয়ে রেখেছিলেন।

ঠিক কী কারণে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানার জন্য যোগাযোগ করা হলে সুখবর দিয়েছেন তিনি!  ২০২০ সালে বিয়ের পিড়িতে বসা জামাল আসছে নভেম্বরে বাবা হতে যাচ্ছেন।  তাই স্ত্রীর পাশে থাকতে ডেনমার্কে রয়েছেন।  এছাড়া প্রিমিয়ার লিগে প্রথম পর্বেও খেলছেন না। ব্রাদার্স ইউনিয়নের হয়ে শুরুর দিকে কিছু দিন অনুশীলন করলেও এখন তো স্ত্রীর পাশে রয়েছেন। 

বাংলা ট্রিবিউনকে জামাল ভূঁইয়া বলেছেন, ‘প্রথমবারের মতো আমাদের সন্তান আসছে। সময় বেঁধে দেওয়া হয়েছে নভেম্বর। তাই  ওর পাশে থাকার জন্য জাতীয় দলে আপাতত খেলা হচ্ছে না। হাভিয়ারকে আগেই জানিয়েছি।  আমার কাছে সবার আগে পরিবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক