এবারও কি ছাদখোলা বাসে সংবর্ধনা, যা বললেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ২১:০৯আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৩

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও ফাইনালে নেপালকে হারিয়েছে, তবে স্কোর ছিল ২-১ গোলের। আগেই মেয়েরা বলেছিল, চ্যাম্পিয়ন হলে আগের মতো ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে চায় তারা। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী ভাবছে?

নতুন সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। তিনি দক্ষিণ কোরিয়াতে এএফসির অনুষ্ঠানে আছেন। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।’

এছাড়া তাবিথ তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’ 

আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনও প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’

কাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের। এখন দেখার অপেক্ষা, তার আগে ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করতে পারে কিনা সাবিনারা!

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী