ছাদখোলা বাসে আবার সংবর্ধনা পাবেন সাবিনারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ২২:২৫আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪১

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও ফাইনালে নেপালকে হারিয়েছে, তবে স্কোর ছিল ২-১ গোলের। আগেই মেয়েরা বলেছিল, চ্যাম্পিয়ন হলে আগের মতো ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে চায় তারা। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী ভাবছে? ম্যাচশেষে বাফুফে নতুন সভাপতি তাবিথ আউয়াল চেষ্টার কথা শুনিয়েছেন। ঘণ্টাখানেক যেতে না যেতেই মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব নিশ্চিত করেছেন, ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করবেন মেয়েরা। দুপুরের আগেই বিআরটিসির একটি বাস ব্যান্ডিং করা হবে।

নতুন সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। তিনি দক্ষিণ কোরিয়াতে এএফসির অনুষ্ঠানে আছেন। 

তবে তাবিথ তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’

বাফুফে সভাপতি আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনও প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’

কাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের।

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা ছাদখোলা বাসে সংবর্ধনা পান সাবিনারা। এই ম্যাচের আগেও সেই ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন সানজিদা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি শেয়ার করে এই উইঙ্গার লিখেছেন, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডকে প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন এবং দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দিতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী